গভীর রাতে তৃণমুল গ্রাম পঞ্চায়েত প্রার্থীর বাড়িতে বোমাবাজির ঘটনায় উত্তেজনা দেখা দেয় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগাও গ্রাম পঞ্চায়েতের ধবাইল বুথ এলাকায়।
অভিযোগ রবিবার রাতের প্রচার পর্ব সেরে তৃণমুল কর্মীরা এলাকার তৃণমুলের গ্রাম পঞ্চায়েত প্রার্থী আজেমা বেগমের বাড়ি থেকে যাওয়ার পরেই প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি শুরু করে দুষ্কৃতীরা। তৃনমুল কর্মীদের অভিযোগ এলাকার কংগ্রেস কর্মীরা কদিন থেকেই হুমকি দিয়ে যাচ্ছেন। এই আক্রমন তারই ফলাফল। রাতেই ঘটনাস্থলে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। যদিও কংগ্রেস নেতৃত্ব এই আক্রমনের অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমুলের গোষ্ঠীদন্ধের জন্য এই ঘটনা ঘটছে বলে দাবী করছেন তারা। এলাকায় সিভিক ভলেন্টিয়ার মোতায়েম করা হয়েছে।
এই ঘটনায় তৃনমূল নেতা সিরাজুল ইসলাম অভিযোগ করে জানান, রাতে প্রচার সেরে খাবারের আয়োজন করা হয়েছিল। সেই সময় কংগ্রেসের দুষ্কৃতিরা তাদের পার্থী আজেমা বেগমের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। এলাকায় কংগ্রেসের মাটি নেই তাই তারা এই বুথে সন্ত্রাস করে ভয় দেখিয়ে জিততে চায় বলেই এদিনের এই ঘটনা।
অপরদিকে কংগ্রেস নেতা তুলসি জয়সোয়াল জানান, তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। কংগ্রেস কখনো সন্ত্রাস করে ভোটে জয়ী হতে যায় না। এটি তৃনমূলের গোষ্ঠী কোন্দলের ফল।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ngr-EjuzZkY